ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিবগঞ্জে আ. লীগের দুই নেতা গ্রেপ্তার, ১৭ তাজা ককটেল জব্দ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৪৬ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর একটি বিশেষ টহলদলের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ১৭টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

যৌথবাহিনীর দাবি বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অংশ হিসেবে এসব তাজা ককটেল লুকিয়ে রাখা হয়েছিল।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে জেলা সদরের দক্ষিণ শহরের সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ওদুদের পার্কের পাশের একটি আমবাগান থেকে ককটেলগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

অন্যদিকে জেলার শিবগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওয়ার্ড পর্যায়ের দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ওদুদ বিনোদন পার্কের পেছনে আমবাগানের মধ্যে বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে এমন সংবাদের পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর বিশেষ টহল দল, সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। দুপুর ১২টার দিকে সদর উপজেলার দক্ষিণ শহর গ্রামের মো. ইউসুফ রানার আম বাগানের ঘন জঙ্গলের মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগের সন্ধান মেলে। পরে বিস্ফোরক বিশেষজ্ঞের উপস্থিতিতে ব্যাগটি খোলার পর একটি প্লাস্টিকের বালতিতে রাখা ১৭টি তাজা ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো পরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান, এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সীমান্ত এলাকার পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইন-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এবং বিশেষ টহল পরিচালনা করছে। অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্যের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অবলম্বন করে চলেছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ অধিনায়কের দাবি অভিযানের মাধ্যমে বিজিবি ও যৌথ বাহিনী চাঁপাইনবাবগঞ্জে নাশকতার পরিকল্পনা ব্যর্থ করতে সক্ষম হয়েছে, যা স্থানীয় নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করেছে।

অন্যদিকে শিবগঞ্জ থানা পুলিশ একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কানসাট ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. শফিকুল ইসলাম মাহজন ও একই ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. তোফিকুল ইসলাম।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া দু’জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102