ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মানিকগঞ্জে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রতিবন্ধী হল শিশু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

নবজাতক শিশুদের অপচিকিৎসার নামে অর্থ বাণিজ্যে ও হয়রানির অভিযোগ উঠেছে শিশু বিশেষজ্ঞ ডাক্তার নাছির হোসেনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছে পলাশ নামের এক ভুক্তভোগী।

জানা গেছে, ডাক্তার নাছির হোসেনের ভুল চিকিৎসায় মানিকগঞ্জ সদর উপজেলার উকুরিয়া গ্রামের সরুপ আলীর দেড় বছরের ছেলে এখন প্রতিবন্ধী হয়ে পড়ছে।

ভুক্তভোগী সরুপ আলী বলেন, আমার দেড় বছরের ছেলের ঠান্ডা জ্বর দেখা দিলে আমি ডাক্তার নাছির হোসেনের কাছে নিয়ে যাই। তিনি আমার ছেলেকে তার প্রাইভেট মানিকগঞ্জ শিশু হাসপাতালে ভর্তি করতে বলেন। আমি আমরা সন্তানকে ৪ দিন ওই হাসপাতালে ভর্তি রাখি। দুঃখের বিষয় হচ্ছে ডাক্তার নাছিরের ভুল চিকিৎসা আমার ছেলে এখন প্রতিবন্ধী হয়ে পড়ছে। আমার ৪ দিনে ৪৫ হাজার টাকা বিল দিতে হয়েছে। কিন্তু আমার সন্তান ভালো করতে পারেনি।

এবিষয়ে ডাক্তার নাছির হোসেন বলেন, আমি মানিকগঞ্জে ১৪ বছর যাবত রোগী দেখি। আমি তো আর সন্ত্রাসী মাস্তান না যে জোর করে রোগীকে ভর্তি করব। ওষুধের কিছু এ্যাকশন রিএ্যাকশন থাকে। আমাকে বললে আমি ওষুধ চেঞ্জ করে দেই। কেউ চিকিৎসা নিয়ে প্রতিবন্ধী হবে এমন চিকিৎসা তো দেই না।

মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. মকছেদুল মোমিন বলেন, বিষয়টি আমি অবগত নই। যদি তার কাছে চিকিৎসা নিয়ে কেউ প্রতিবন্ধী বা হয়রানি হয়ে থাকে তাহলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102