ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল গফুর আলী (৮৫) ও হাবিজার রহমান (৫২) নামে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় জেলার সাদুল্লাপুর ও দুপুরে পলাশবাড়ী উপজেলায় পৃথক এ ঘটনা ঘটে।

সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকার বলেন, আব্দুল গফুর পাশের কোনাপাড়া গ্রামে তার শ্বশুর মৃত মাছিম উল্লার বাড়িতে বসবাস করতেন। সন্ধ্যায় বাড়ির বাইরে থাকা বাঁশের সঙ্গে ঝুলানো বৈদ্যুতিক বাল্বের সংযোগ দিচ্ছিলেন বৃদ্ধ গফুর। এসময় বৈদ্যুতিক তারে আটকে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে পলাশবাড়ীর মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মণ্ডল রিপন বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে হাবিজারের একটি ঘর হেলে পড়ে। আজ দুপুর দুইটার দিকে ওই ঘর মেরামতের সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মোহাম্মদ আলী। পরে স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহতের ছেলে-মেয়ে ঢাকায় চাকরি করেন। তাদের খবর দেওয়া হয়েছে। তারা এলে নিহতের দাফন সম্পন্ন করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102