ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লালমনিরহাটে হত্যা মামলায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৫৮ বার পঠিত

হত্যা মামলায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শাকিল আহম্মেদ নামে ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।

গ্রেপ্তার শাকিল আহম্মেদ উপজেলার কাকিনা ইউনিয়নের কবিবাড়ি এলাকার মৃত রজব আলীর ছেলে। তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ও সম্পাদক পদ প্রত্যাশী ছিলেন।

লালমনিরহাট ডিবি পুলিশের ওসি আমিরুল ইমলাম বলেন, রংপুর মেট্রোপলিটনের একটি থানার হত্যা মামলায় এজাহার নামীয় আসামি শাকিল আহম্মেদ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে কাকিনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

অপরদিকে ঢাকা লালবাগ থানার শাহিনুর ইসলাম হত্যা মামলায় শুক্রবার একই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাবেক ছাত্রলীগের সভাপতি আবু সাঈদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের দায়ের হত্যা মামলায় কালীগঞ্জ উপজেলা থেকে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102