ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দাদিকে গলা কেটে হত্যা করল মাদকাসক্ত নাতি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৫৮ বার পঠিত

সাতক্ষীরার তালায় দাদি সখিনা খাতুনকে (৭০) গলা কেটে হত্যা করেছে হানিফ জোয়াদ্দার (২৩) নামে মাদকাসক্ত এক যুবক।

শুক্রবার (১ নভেম্বর) উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ হত্যাকারী হানিফ জোয়ার্দারকে আটক করেছে।
নিহত সখিনা খাতুন তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছগ্রামের মৃত কওছার জোয়ার্দারের স্ত্রী।

এছাড়া হত্যাকারী মাদকাসক্ত যুবক হানিফ জোয়াদ্দার ওই গ্রামের মশিয়ার রহমান জোয়াদ্দারের ছে‌লে ও স‌খিনা খাতু‌নের নাতি।

স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাদির সঙ্গে কথা কাটাকাটি হয় হানিফের। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ছুরি দিয়ে দাদি সখিনা খাতুনকে গলা কেটে হত্যা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু।

তালা থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ঘাতক হানিফ জোয়ার্দারকেও আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি তার দাদিকে হত্যার দায় স্বীকার করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102