ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুলের পদত্যাগ চায় নুর

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও আইনজীবী অধিকার পরিষদের আইনজীবীরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় হাইকোর্ট প্রাঙ্গণে এই মিছিল করেন তারা।

বিক্ষোভ মিছিলের আগে আইনজীবী অধিকার পরিষদ থেকে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আইনজীবী তাজুল ইসলাম সরকারি সুবিধা পান। তিনি কীভাবে গণঅধিকারের দলছুট অংশের (তারেক-ফারুক) পক্ষে অংশ নিয়ে নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত দল নুরুল হক নুরের গণঅধিকার পরিষদের বিপক্ষে অবস্থান নেন এবং তাদের অবৈধভাবে দায়ের করা রিট পিটিশনের শুনানিতে অংশ নেন। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, আর সরকারি সুবিধা ভোগ করে তাজুল কীভাবে এই সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যান। এর জন্য আমরা তার পদত্যাগ দাবি করি।

নুরুল হক নুর বলেন, ‘তাজুল তার ক্ষমতার অপব্যবহার করে টাকা-পয়সা আয় করায় ব্যস্ত রয়েছেন। যার ফলে গণঅধিকার থেকে কাউন্সিল করে যাদের পদে রাখা হয় নাই এমন দলছুটদের উসকে দিয়ে কোর্টে রিট করিয়ে তাদের বিরুদ্ধে আমাদের দাঁড় করিয়ে দিয়েছেন। একটি রাজনৈতিক স্বার্থ হাসিলে গণঅধিকার পরিষদকে বিতর্কিত করছেন, তিনি নিজেও বিতর্কিত হচ্ছেন।’

এসময় আইনজীবী তাজুলের সততা নিয়ে প্রশ্ন তুলে নুর বলেন, ‘উনি চিফ প্রসিকিউটর হিসেবে সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না। যিনি কয়েক লাখ টাকার বিনিময়ে নিজের নীতি-নৈতিকতা শুরুতে বিসর্জন দেন, তাহলে উনি যাদের বিচার চাইবেন, ফাঁসি চাইবেন, আওয়ামী লীগের দোসরদের যাবজ্জীবন চাইবেন—আমাদের শঙ্কা তাদের সঙ্গে আপস করে এই গণঅভ্যুত্থানের ফলাফলকে ভেস্তে দিতে পারেন। আদালতকে বিতর্কিত করতে পারেন, সরকারকে বিতর্কিত করতে পারেন। তাই সরকারের কাছে আমাদের দাবি—দ্রুত তাকে অপসারণ করতে হবে। যদি অপসারণ করা না হয় তাহলে এই আইনজীবী অধিকার পরিষদ সারা দেশের আইনজীবী ও ছাত্র-জনতাকে নিয়ে আন্দোলন গড়ে তুলে তাকে পদত্যাগ করতে বাধ্য করবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102