ads
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুষ্টিয়া শহরে ট্রাফিক পুলিশকে মারধর করা সেই দুই নারী গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

কুষ্টিয়া শহরে দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাফিক পুলিশের সদস্য নাজমুল হোসেনকে মারধর করার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে সকাল ১১টার দিকে কুষ্টিয়া শহরের রেলস্টেশন মোড়ে দুই নারী ওই পুলিশ সদস্যকে চড়থাপ্পড় মারেন। এই ঘটনাটি একটি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব জানিয়েছেন, ট্রেনের সিগন্যাল পড়েছিল, কিন্তু ওই দুই নারী তা উপেক্ষা করে জোরপূর্বক সিগন্যাল অতিক্রম করার চেষ্টা করেন। বিষয়টি নিয়ে ট্রাফিক পুলিশ বাধা দিলে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। পরবর্তীতে দুই নারী পুলিশ সদস্যকে চড়থাপ্পড় মারেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী সোহনা ইসলাম এবং হাউজিং বি ব্লক এলাকার রিপন হোসেনের স্ত্রী শান্তা খাতুন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানান, ওই দুই নারী সিগন্যাল উপেক্ষা করে যান চলাচলের চেষ্টা করলে ট্রাফিক পুলিশ বাধা দেন, যা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে, তারা পথচারী হয়ে ফিরে এসে ট্রাফিক পুলিশকে ধাক্কা দেন এবং জুতা দিয়ে পেটাতে থাকে। এরপর স্থানীয়রা এসে তাদের সরিয়ে দেন।

এ ঘটনার পর পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে, এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102