ads
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পালিয়ে মস্কোয় আশ্রয় নিলেন আসাদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক ছেড়ে পালিয়ে রাশিয়ার রাজধানী মস্কোয় গিয়ে আশ্রয় নিয়েছেন।

রুশ বার্তাসংস্থা রিয়া নভোস্তি ও তাস ক্রেমলিনের কয়েকটি সূত্রের বরাতে এ খবর প্রকাশ করেছে।

খবরে আরও বলা হয়েছে, আসাদ ও তার পরিবারের সদস্যরা মানবিক বিবেচনায় রাশিয়ায় আশ্রয় পেয়েছেন।

তবে বিবিসি স্বাধীনভাবে এই খবরের সত্যতা যাচাই করতে পারেনি।

বাশার আল-আসাদের সরকারকে টিকিয়ে রাখার পেছনে সবচেয়ে বড় শক্তি ছিল রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানায়, পদচ্যুত সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতার পাশাপাশি দেশও ছেড়েছেন।

সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলো দামেস্কের দখল নিলে পালিয়ে যান আসাদ।

পরে বিদ্রোহীরা রাষ্ট্রীয় টিভি চ্যানেলে জয়ের ঘোষণার পাশাপাশি অন্তর্বর্তী সরকার প্রক্রিয়াকে সহজ করার প্রতিশ্রুতি দেয়।

বিদ্রোহীদের দামেস্ক দখলের মধ্য দিয়ে আসাদ পরিবারের অর্ধ শতাব্দীর শাসনের ইতি ঘটে।

ব্যক্তিগত একটি উড়োজাহাজে দামেস্ক ছাড়েন বাশার আল-আসাদ। তিনি ২৪ বছর সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102