ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাসিনা ভারতের বেতনভুক্ত কর্মচারী: হাসনাত আব্দুল্লাহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, শেখ হাসিনা ভারতের বেতনভুক্ত কর্মচারী ছিলেন। ভারত থেকে যে নির্দেশ পেতেন সেভাবেই এ দেশ ধ্বংস করেছেন।

সোমবার রাজধানীর বাংলামোটরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ দাবি করেন, ভারত জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত। ভারত যাদের আশ্রয় দিচ্ছে তাদের আমরা জঙ্গি মনে করি। ভারত যদি তাদের সহায়তা করে, তাহলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে বন্ধুত্বপূর্ণ হবে কি না তা বুঝে নেওয়ার সময় এসেছে।

তিনি আরো বলেন, ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত একজন আওয়ামী লীগের সদস্যদের মারা হয়নি। তারাই এখন আমাদের ওপর আক্রমণ করছে। ক্যান্টনমেন্ট থেকে ৬২৫ জনকে কারা বিদেশে পার করে দিয়েছে এবং এক্ষেত্রে সহযোগিতা করেছে, তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম, মাহমুদা সুলতানা রিমি, আবু বকর সিদ্দিক, দফতর সেলের সম্পাদক জাহিদ আহসান প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102