ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮ বার পঠিত

ফেনীর সোনাগাজী উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল জলিলকে আটক করেছে যৌথ বাহিনী।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনাগাজী উপজেলার ৫ নম্বর চর দরবেশপুর ইউনিয়নস্থ দক্ষিণ চর সাহাভিকারী এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর স্কাইপে মিটিংয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করাসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাদের সঙ্গে নীলনকশা চক্রান্ত বাস্তবায়ন করার উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য উপস্থাপন করেন।

এ ঘটনায় যৌথবাহিনীর অভিযান চালিয়ে সোনাগাজী উপজেলার দক্ষিণ চর সাহাভিকারী গ্রামের নবী আলমের ছেলে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল জলিলকে আটক করে। আটককৃত ছাত্রলীগ নেতা আব্দুল জলিলকে সোনাগাজী মডেল থানা পুলিশ হেফাজতে নিয়ে স্কাইপে মিটিংয়ে সম্পর্কিত তথ্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ করা হয়। রোববার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102