বরগুনায় বিজয় দিবস উপলক্ষে ১৬ কিলোমিটার সাইকেল শোভাযাত্রা করেছেন বরগুনা সাইক্লিং কমিউনিটির (বিসিসি) ১৬ সাইক্লিস্ট।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সদরের সার্কিট হাউজ ময়দান থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিষখালী নদী-সংলগ্ন বড়ইতলা ঘাট হয়ে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
বিসিসি জানায়, তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরতে বিসিসির পক্ষ থেকে ১৬ জন সাইক্লিস্ট লাল-সবুজের পতাকা ও বেলুন নিয়ে ১৬ কিলোমিটারের এই বিজয় রাইডে অংশ নেয়।
বিসিসির এডমিন এহসান আহমাদ নোমান বলেন, ‘১৬ ডিসেম্বর আমাদের প্রেরণার উৎস। আগামীর সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতেই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। এরকম ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে বিভিন্ন দিবসের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসাসহ সাইক্লিংয়ের প্রতি অনুরাগ সৃষ্টি হবে বলে আশা করি।’