ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদারীপুরে শীর্ষ সন্ত্রাসী আকাশ ও অন্তর গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

মাদারীপুরে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার রাস্তি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সদর মডেল থানার পুলিশ।

বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আসামিরা হলেন- সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার পল্টু ফকিরের ছেলে আকাশ ফকির (২৬) ও একই এলাকার নূর মোহাম্মদ কবিরাজের ছেলে অন্তর কবিরাজ (২৪)। এর মধ্যে আকাশের নামে মাদারীপুর সদর মডেল থানায় মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, দস্যুতাসহ একাধিক অপরাধে ১৪টি মামলা রয়েছে। এছাড়া শরীয়তপুরের জাজিরা থানায় একটি হত্যা মামলাও রয়েছে। অন্তর কবিরাজের নামে মাদারীপুর সদর মডেল থানায় রয়েছে পাঁচটি মামলা।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জেলা শহরে ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটছে। এসব ঘটনার সঙ্গে আকাশ ও অন্তর জড়িত বলে পুলিশ জানতে পেরেছে। তাদের ধরতে একাধিকবার অভিযানও চালিয়েছে পুলিশ। অবশেষে তথ্য প্রযুক্তির সহযোগিতায় ভোরে রাস্তি এলাকায় অভিযান চালিয়ে আকাশ ও অন্তরকে গ্রেপ্তার করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ্ আল মামুন বলেন, এ দুই সন্ত্রাসী দীর্ঘদিন পলাতক ছিলেন। অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত। তাদের ধরতেও অভিযান চলছে। তাদের দুজনের নামে মাদারীপুর সদর থানায় ১৯টি মামলা রয়েছে। এছাড়া শরীয়তপুরের জাজিরা থানায় আকাশের নামে একটি হত্যা মামলাও রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102