ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনার ডাবলুর সহযোগী নাছিমের দুর্নীতির তদন্ত শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২০১ বার পঠিত
খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার প্রধান সহকারী নাছিমুল হক

স্পেশাল করেসপন্ডেন্ট: খুলনার কপিলমুনির দখলদার ও লুটপাটকারী শাহাদাত হোসেন ডাবলুর অন্যতম সহায়ক খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার প্রধান সহকারী নাছিমুল হকের বিরুদ্ধে নানা দুর্নীতির তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। সরকারি খাল দখল ও সংখ্যালঘুদের ব্যবসা-বাণিজ্যসহ দোকানপাট লুটপাটে প্রত্যক্ষ জড়িত ডাবলুর এই সহযোগী নাছিমের বিরুদ্ধে নানা দুর্নীতির বিষয়ে তদন্তের জন্য খুলনা জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশের পর এই তদন্ত কার্যক্রম শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানা্য়, জেলা প্রশাসকের কার্যালয় খুলনার সংস্থাপন শাখার উপপ্রশাসনিক কর্মকর্তা মো. কবির হোসেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব বরাবর নাছিমুল হক গাজীর বিরুদ্ধে একটি দুনীর্তির অভিযোগ দায়ের করেন। তার বিরুদ্ধে অভিযোগ মোতাবেক জেলা প্রশাসক খুলনাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
পরে জেলা প্রশাসক বিষয়টি খতিয়ে দেখতে খুলনা সহকারী কমিশনার ভূমি সদরকে তদন্তের নির্দেশ দেন। অভিযোগ আছে, নাছিম নিজের পদপদবির সুবাদে অবৈধ সম্পদ অর্জনে জড়িত বেশ কয়েকটি চক্রের অফিসিয়াল এজেন্ট হিসেবে কাজ করে। ফলে তাদের বিভিন্ন টেন্ডার ও রাজস্ব সংক্রান্ত কাজের অবৈধ অংশীজন হিসেবে নিয়মিত মাসোহারা পায়। এ ধরনের অনৈতিক কাজে যুক্ত থাকায় বাধ্য হয়ে অফিসের গোপনীয় নথিপত্রও তাকে সরবরাহ করতে হয় বলে জানা গেছে।

এদিকে’তার বিরুদ্ধে মন্ত্রণালয় থেকে নির্দেশিত তদন্ত শুরু হওয়ায় সবচেয়ে অস্বস্তিতে পড়েছে দখলদার শাহাদাত হোসেন ডাবলু। কারণ, সম্প্রতি পাইকগাছার কপিলমুনি এলাকার নাছিরপুর সরকারি খালের টেন্ডারে ডাবলুর ফাইল প্রস্তুত করা থেকে শুরু করে বড় ধরনের আর্থিক লেনদেনে জড়িত নাসিম। সঠিক তদন্ত হলে থলের বিড়াল বেরিয়ে আসার ভয়ে নাসিমের পক্ষে মাঠে নেমেছে ডাবলু। বিষয়টি নিয়ে খুলনার অফিসপাড়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102