ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গুপ্ত হত্যা বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুম, খুন ও গুপ্তহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে চট্টগ্রামের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৫ দফা দাবি তুলে ধরেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি সিয়াম ইলাহী।

৫ দফা দাবিগুলো হলো:

গুপ্তহত্যার সাথে জড়িতদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করা এবং নতুন করে কেউ যেন হত্যার শিকার না হয় সে ব্যবস্থা করা, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন, সন্ত্রাস এবং রাজনৈতিক আশ্রয় প্রতিরোধ করা, ক্ষতিগ্রস্ত পরিবার ও ঝুঁকিপূর্ণ এলাকার শিক্ষার্থীদের সুরক্ষার ব্যবস্থা নেওয়া।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এখনো ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা নানা ধরনের উস্কানিমূলক প্রচারণা করছে। এছাড়া গণহত্যার সঙ্গে জড়িত যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি ফলে তারা এখনও গুপ্তহত্যার পরিকল্পনা করছে।

এ সময় উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি সাফায়াত হোসেন, সাইফুর রহমান খান, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি আবদুর রহমান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বায়াত উল্লাহ বায়াত, ইস্ট ডেলটা ইউনিভার্সিটির ছাত্র প্রতিনিধি তওসিফ ইমরুজ, আরমান শাহরিয়ার, ফাহিম, মুনয়িম আছরা, খলিলুর রহমান মুজাহিদ প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102