ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী হাড্ডি সাগর গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯ বার পঠিত

খুলনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী সাগর বিশ্বাস ওরফে হাড্ডি সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নগরীর জোড়াগেট সিএন্ডবি কলোনির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাড্ডি সাগর সোনাডাঙ্গা আবাসিক ৩য় ফেজ এলাকার শহীদুল ওরফে মহিউদ্দিনের ছেলে।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম হাড্ডি সাগরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে খুলনা গেজেটকে বলেন, হাড্ডি সাগর সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য নগরীর জোড়াগেট এলাকার সিএন্ডবি কলোনীতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সোনাডঙ্গা থানার পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশ তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার সাগর বিশ্বাস ওরফে হাড্ডি সাগর নগরীর চানমারী এলাকার ত্রাস আশিক বাহিনীর সদস্য। সে আশিক বাহিনীর সদস্য হিসেবে সোনাডাঙ্গা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করত। তার নামে সোনাডাঙ্গা থানায় ডাকাতিসহ ৩ টি মামলা রয়েছে ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102