ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পঞ্চগড়ে নদী থেকে পরিত্যক্ত অস্ত্রসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ বার পঠিত

পঞ্চগড়ে নদী থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন অস্ত্রসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার ৪৪৮ এর ৭ নম্বর সাব পিলার এলাকা থেকে বাংলাদেশের অভ্যন্তরে মহানন্দা নদী থেকে পাওয়া যায়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের গোয়ালগছ ক্যাম্পের সদস্যরা পরিত্যাক্ত পুরাতন এই অস্ত্রটি উদ্ধার করে। পরে অস্ত্রটি গুলিসহ গোয়ালগছ ক্যাম্পে নিয়ে যায় বিজিবির টহল দলের সদস্যরা।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ব্যাটালিয়নের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় মহানন্দা নদীতে পাথর উত্তোলন করছিলেন একদল শ্রমিক। এসময় শ্রমিকদের জালে পুরাতন অস্ত্রটি উঠে আসে। পরে বিজিবির টহল দলের সদস্যদের খবর দিলে তারা এসে অস্ত্রটি উদ্ধার করে স্থানীয় গোয়ালগছ ক্যাম্পে নিয়ে যায়।

অস্ত্রসহ গুলি উদ্ধারের বিষয়টি রাতে নিশ্চিত করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম।

তিনি বলেন, অস্ত্রটি লোহার অংশে অধিক পরিমাণে মরিচাযুক্ত হওয়ার কারনে অস্ত্রের গায়ে কোন লেখা বুঝা যাচ্ছে না। কোন সময়কার অস্ত্রটি বলা মুশকিল। আমরা অস্ত্রটি ১০ রাউন্ড গুলি সহ উদ্ধার করেছি। গুলিগুলোও পরিত্যক্ত হয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ চলমান রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102