ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাগরিক কমিটি থেকে অব্যাহতি পেলেন উশ্যেপ্রু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ বার পঠিত

তৃণমূল বিএনপি থেকে ২০২৪ সালের ‘ডামি’ নির্বাচনে খাগড়াছড়ি আসনের নির্বাচনে অংশ নেওয়ার উশ্যেপ্রু মারমাকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্যপদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদপত্রের বরাতে আমরা লক্ষ্য করেছি যে, জাতীয় নাগরিক কমিটির বর্ধিত কেন্দ্রীয় কমিটির সদস্য উশ্যেপ্রু মারমা ২০২৪ সালের ৭ই জানুয়ারির ‘ডামি নির্বাচনে’ তৃণমূল বিএনপির হয়ে পার্বত্য জেলা খাগড়াছড়ি আসন থেকে প্রার্থী হয়েছিলেন। আওয়ামী ফ্যাসিবাদের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অবৈধ জাতীয় নির্বাচন জাতির সাথে প্রহসনের এক নির্মম চিত্র। এমন নির্বাচনে প্রার্থিতা করা কেউ জাতীয় নাগরিক কমিটির কোনো পর্যায়েই সদস্য হিসেবে থাকতে পারেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজেই কেন্দ্রীয় সদস্য উশ্যেপ্রু মারমাকে সদস্যপদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। ভবিষ্যতে জাতীয় নাগরিক কমিটি এ সংক্রান্ত ব্যাপারে অধিকতর সতর্কতা অবলম্বন করবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102