ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খেতে অটোরিকশাচালকের মরদেহ, পিটিয়ে হত্যার অভিযোগ স্বজনদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ বার পঠিত

শেরপুর সদরে দেলোয়ার হোসেন (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে দুপুরে ওই গ্রামের একটি ক্ষেত থেকে দেলোয়ারের মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।

নিহত দেলোয়ার হোসেন চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা পশ্চিমপাড়া গ্রামের হাসমত আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার উপপরিদর্শক (এসআই) বাপ্পা ঘোষ।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা পশ্চিমপাড়া গ্রামের বাড়ি থেকে বের হন দেলোয়ার হোসেন। পরে রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। শুক্রবার বেলা ১১টার দিকে এলাকার কয়েকজন দেলোয়ারের শ্বশুরবাড়ির পার্শ্ববর্তী এলাকা চরভাবনা কান্দাপাড়া গ্রামের একটি ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সদর থানার পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত দেলোয়ারের পরিবারের অভিযোগ, ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অপবাদে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে সদর থানার এসআই বাপ্পা ঘোষ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তবে পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে মারধরের চিহ্ন দেখা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102