ads
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ম্যানচেস্টার সিটির বাজে সময় চলছেই!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত

ম্যানচেস্টার সিটির বাজে সময় চলছেই। শেষ ১১ ম্যাচের ৮টিতে হেরে শনিবার অ্যাস্টন ভিলার মাঠে গিয়েছিল দলটা। এমিলিয়ানো মার্তিনেজের দলের কাছে ২-১ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন সিটি।

বাজে সময়কে পেছনে ফেলতে কোচ পেপ গার্দিওলা ৬টি পরিবর্তন এনেছিলেন দলে। তবে সিটির অগোছালো পারফর্ম্যান্সে কোনো বদল আসেনি। মাত্র ২০ সেকেন্ডের মধ্যে গোল হজম করতে বসেছিল দলটা। তা সামলে কিছু সুযোগও তৈরি করেছিল।

তবে ১৬ মিনিটে জন দুরানের গোলে এগিয়ে যায় ভিলা। এরপরই একটু একটু করে ম্যাচ থেকে ছিটকে জেতে থাকে সিটি। ৬৫ মিনিটে জন ম্যাকগিনের পাস থেকে মরগান রজার্সের গোল ম্যাচ জেতার সম্ভাবনা শূন্যের কোটায় নামিয়ে আনে সিটির।

এরপরও অবশ্য সিটি চেষ্টা থামায়নি। গার্দিওলা দ্বিতীয়ার্ধে কাইল ওয়াকারকে স্টোনসের জায়গায় নামান। তাও কাজে দেয়নি। শেষ মুহূর্তে ফোডেন অবশ্য একটা গোল করেন। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সিটিকে তাই মাঠ ছাড়তে হয় ২-১ গোলের হার নিয়ে।

এই জয়ে ভিলা গার্দিওলার সিটিকে টপকে প্রিমিয়ার লিগের পঞ্চম স্থানে উঠে এসেছে। তাদের পয়েন্ট ১৭ ম্যাচে ২৮, আর সিটির পয়েন্ট সমান ম্যাচে ২৭।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102