ads
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বৈষম্যবিরোধী আন্দোলনকারীকে কুপিয়ে জখম, গৌরীপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ নোমানকে (২৩) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর পৌর শহরের কালীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ছাত্রলীগ নেতা নোমানের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবারক হোসেন অভিকে (২২) কুপিয়ে আহত করার এবং আন্দোলনরতদের ওপর হামলা করার অভিযোগ রয়েছে।

গৌরীপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর জায়েদিদ এবং ক্যাপ্টেন ইমতিয়াজ এ গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাজহারুল হক গ্রেপ্তারের সত‍্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৯ ডিসেম্বর রাতে ব‍্যাটমিন্টন খেলার সময় পৌর শহরের কালীবাড়ী মধ‍্যতরফ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবারক হোসেন অভিকে কুপিয়ে জখম করেন ছাত্রলীগ নেতা নোমান। তিনি নন্ধুরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। এ ঘটনায় আইনি ব‍্যবস্থা নেওয়া হচ্ছে।

আহত অভি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সামনের সারিতে ভূমিকা রাখায় এবং ফেসবুকে নিয়মিত পোস্ট করায় আমার ওপর ক্ষিপ্ত ছিল নোমান। এ ঘটনায় সে আমাকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102