ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষার্থীদের হাতে ধরা পড়লেন ফায়ার কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত

সচিবালয়ের লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকচালককে আটক করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৩টা ১৫ মিনিটের দিকে ঘাতক ট্রাকচালককে গণপূর্ত ভবনের সামনে থেকে আটক করা হয়।

শিক্ষার্থীরা জানান, ফায়ার কর্মীকে চাপা দিয়ে পালাতে ট্রাকের গতি বাড়িয়ে দেন ঘাতক চালক। ট্রাকটি গণপূর্ত ভবনের সামনে দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিল। শিক্ষার্থীরা সামনে গিয়ে ব্যারিকেড দিলে চালক ট্রাক থামাতে বাধ্য হন। এরপর তাকে ট্রাক থেকে নামিয়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে এসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত লোকজন চালককে মারতে উদ্যত হলে সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে বাঁচানো যায়নি ট্রাকচাপায় আহত সেই ফায়ার ফাইটারকে। ঢাকা মেডিকেলে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে এক ব্রিফিংয়ে তিনি বলেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন আহত হন। তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। সোহানুজ্জামান তেজগাঁওয়ে স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়।

আরেক ফায়ার কর্মী পা কেটে আঘাতপ্রাপ্ত হয়েছেন; তবে তার অবস্থা গুরুতর নয় বলে জানান তিনি।

দুর্ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের একজন সদস্য বিকল্প পানির ব্যবস্থা করছিলেন। এ সময় তিনি পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। মাথায় পরা হেলমেটটি সঙ্গে সঙ্গে খুলে যায় এবং রাস্তায় রক্তের দাগ দেখা যায়।

আহত ফায়ার কর্মীকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102