ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ বার পঠিত

মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় হাফেজ নুরুল্লাহ সরদার নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরের দিকে জেলা সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ডের পাশে ৯ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল্লাহ সরদার তারতীলুল কুরান হিফজ মাদরাসার শিক্ষক ছিলেন। তিনি বরিশাল জেলার আগোলঝাড়া উপজেলার বাগদা ইউনিয়নের চাত্রীশিরা এলাকায় মাওলানা আনোয়ার সরদারের ছেলে।

জানা গেছে, মাদরাসা ক্লাস শেষে সদর উপজেলার ভাড়া বাসা কালিরবাজার এলাকার উদ্দেশে বের হন তিনি। এ সময় বিপরীত দিকে থেকে আসা ব্যাটারিচালিত একটি ইজিবাইক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে ছিটকে সড়কে পড়ে যান তিনি। এ সময় মাথায় আঘাত লাগে তার। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ মামুন বলেন, মোটরসাইকেল আরোহীর মাথায় হেলমেট ছিল না। যে কারণে দুর্ঘটনায় তিনি মাথায় আঘাত পাওয়ার কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102