ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কা, তিন শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

পাবনার সাঁথিয়া উপজেলার রাঙামাটিয়া নামক স্থানে দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পাঁচজন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার সাঁথিয়া-মাধপুর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের ধনী প্রামাণিক (৫০) ও একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)।

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আবদুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য শ্যালো ইঞ্জিনচালিত করিমনে করে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় সাঁথিয়াগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা করিমনটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102