ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫৬ শিশু-কিশোর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ বার পঠিত

ফেনীতে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় ও প্রাথমিক কিছু সূরা মুখস্থকরণ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাইসাইকেল পুরস্কার পেল ৫৬ শিশু-কিশোর।

শুক্রবার (২৭ ডিসেম্বর) জেলার দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের তুলাতলি বাজার সংলগ্ন মাঠে এসব বাইসাইকেল পুরস্কার বিতরণ করা হয়।

স্থানীয় ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফয়জুল হক।

বিশেষ অতিথি ছিলেন ফেনী-৩ (নাগনভূঞা-সোনাগাজী) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. ফখরুদ্দিন মানিক, দাগনভূঞা উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি মেজবাহ উদ্দিন সাঈদ, দাগনভূঞার ব্যবসায়ী-সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা এ এস এম নুর নবী দুলাল, স্থানীয় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী ছালেহ উদ্দিন, ফেনী জেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইমাম হোসেন।

স্থানীয় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আহছান উল্যাহর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন- দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, বাংকার মোহাম্মদ আনোয়ার উল্ল্যাহ, দাগনভূঞা পৌরসভার সাবেক প্যানেল মেয়র নজির আহম্মদ, দাগনভূঞার ব্যবসায়ী ও সমাজ সেবক ইসমাইল হোসেন প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102