ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তিনটি চোরাই অটোরিকশা উদ্ধারসহ দুজন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ বার পঠিত

রাজধানীর উত্তরখান থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই অটোরিকশা উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরখান থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. আব্দুল জলিল (৪০) ও হালিম ফকির (২৪)।

শনিবার (২৮ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) উত্তরখানের পুরানপাড়ার আটিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।

উত্তরখান থানা সূত্রে জানা যায়, রিকশাচালক মো. আব্দুল জলিল গত ২৬ ডিসেম্বর উত্তরখানের বড়বাগ ট্রান্সমিটারে মোড়ের পূর্ব পাশের গাড়ির গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে চালানোর জন্য বের হয়। নিয়ম অনুযায়ী রাতে অটোরিকশা ফেরত দেওয়ার কথা থাকলে আব্দুল জলিল তা করেনি। এ ঘটনায় ২৭ ডিসেম্বর অটোরিকশার মালিক মো. আছলাম হোসেন জনির অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তরখান থানায় জলিলসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি চুরির মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় প্রথমে আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়। পরে জলিলের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরখানের পুরানপাড়ার আটিপাড়ার আব্দুল্লাহ অটো এন্টারপ্রাইজ থেকে চোরাই অটোরিকশা ক্রয়কারী হালিম ফকিরকে গ্রেপ্তার করা হয় ও তার হেফাজত থেকে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ সময় তার হেফাজত থেকে আরও দুটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। যার কোনো বৈধ কাগজপত্র হালিম দেখাতে পারেনি। উদ্ধারকৃত চোরাই অটোরিকশা তিনটির আনুমানিক বাজার মূল্য তিন লাখ ৬০ হাজার টাকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102