ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘মুজিব কোট’ পুড়িয়ে আ. লীগ নেতা বললেন, ‘এ দল আর ভালো লাগে না’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩ বার পঠিত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও মামুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রেজাউল করিম ‘মুজিব কোট’ পুড়িয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মুজিব কোটে আগুন দেন আ.লীগ নেতা রেজাউল করিম। ছবি : সংগৃহীত

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী বাজারের রাস্তায় মুজিব কোট পুড়িয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

এরপর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় রেজাউল করিম মুজিব কোটে আগুন দিয়ে বলছেন, “এ দলকে আমার আর ভালো লাগে না। এদের চালচলন, কর্মকাণ্ড আর ভালো লাগে না। তাই মুজিব কোট পুড়িয়ে আমি এ দল থেকে পদত্যাগ করলাম।”

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম বলেন, উনি সব সময়ই নৈতিক স্খলন রোগে ভোগেন। বিগত সময়ে সাবেক স্থানীয় সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এ রকম মানুষদের নিয়ে রাজনীতি করেছেন। যার ফলে আজকের এ দৃশ্য। সেই সঙ্গে আগামী দিনে এমন অনেক হাইব্রিড নেতাকে দলত্যাগ করতে দেখা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102