ads
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার সাবেক প্যানেল মেয়রসহ গ্রেপ্তার ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

বিভিন্ন মামলায় ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্যানেল মেয়র মনিরুজ্জামান দুদুসহ (৫৫) তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে তাদের সংশ্লিষ্ট মামলায় ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার রাতে পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার মধুপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পৌর শহরের লক্ষ্মীখোলা এলাকার বাসিন্দা।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, মনিরুজ্জামানের নামে হামলা-ভাঙচুর ও নাশকতার মামলা রয়েছে। এছাড়া ডলার প্রতারণা চক্রের সদস্য মামুন ও জিহাদ নামের আরও দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকারের আস্থাভাজন হওয়ায় মনিরুজ্জামান প্যানেল মেয়র নির্বাচিত হয়ে ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি বরাদ্দের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পৌর এলাকায় জমি দখল ও সালিশ বাণিজ্যের অভিযোগ রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102