ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীতে ছাত্রদল কর্মী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ৫০ বার পঠিত

নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে সেনাবাহিনী। আটকের পর নরসিংদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করলে তাকে গ্রেফতার দেখানো হয়।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত দেড়টার দিকে নরসিংদীর ভেলানগরে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সেনাবাহিনী জানায়, নরসিংদীর পাঁচদোনার ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম সোমবার দিবাগত রাত ৮ টার দিকে পাঁচদোনার একটি বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় এবং এলাকাবাসীকে ভয় দেখাতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে এলাকাবাসী সেনাবাহিনীকে খবর দিলে দুটি বিশেষ টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়িটি ঘেরাও করে।

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শাহ আলম সেনাবাহিনীকে উদ্দেশ করে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এরপর প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় শাহ আলমকে সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করানো হয়।

সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পে দায়িত্বরত ২৮ বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, আটক শাহ আলমের কাছ থেকে ‘ফাতিহ-১৩’ মডেলের একটি পিস্তল-গুলি এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা বেশ কিছু গুলির খোসা উদ্ধার করা হয়। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর দিবাগত রাতে পাঁচদোনা এলাকাতে ছাত্রদল কর্মী হুমায়ুন দুর্বৃত্তদের গুলিতে খুন হন। এরপর এই খুনের অভিযোগ ওঠে শাহ আলমের বিরুদ্ধে। গ্রেফতার শাহ আলম মাধবদীর আমদিয়া এলাকার মৃত কাজিম উদ্দিনের ছেলে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102