ads
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপির ৩ জেলার কমিটি বিলুপ্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৬৯ বার পঠিত

কুমিল্লা (দক্ষিণ), নাটোর ও শেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিশীঘ্র নাটোর জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

আরও বলা হয়, দলের গৃহীত এক সিদ্ধান্তবলে কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিশীঘ্র কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

এছাড়া শেরপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি স্থগিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোন সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।

এছাড়া দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নামে নানা অভিযোগের কারণে তার সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিনাজপুর জেলা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদকে দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102