ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমের সম্পর্ক থেকে অন্তঃসত্ত্বা, বিয়েতে রাজি না হওয়ায় কিশোরীর ‘আত্মহত্যা’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ৪৯ বার পঠিত

প্রতিবেশী কিশোরীর সঙ্গে প্রথমে প্রেম, এরপর একাধিকবার শারীরিক সম্পর্ক থেকে অন্তঃসত্ত্বা। পরে বিয়ে করতে অস্বীকার ওই প্রেমিকের।

এরপর সালিশ-বৈঠকে সমাধান না হওয়ায় লোকলজ্জায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে হাফিজা আক্তার (১৫) নামের এক কিশোরী।
অভিযুক্ত প্রেমিকের নাম পিয়ার সরদারের (১৯)। শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা এলাকার আবুল কালাম সরদারের বড় ছেলে তিনি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যার দিকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা কাইমুদ্দিন শিকদার কান্দি গ্রামে কিশোরীর আত্মহননের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এই ঘটনায় প্রধান সালিশকারী ইউপি সদস্য ও অভিযুক্তসহ ১০ জনের নামে থানায় মামলা করেছে মেয়েটির পরিবার।

জানা গেছে, দেড় বছর আগে বাবলাতলা জুনিয়র স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী হাফিজা আক্তারের সঙ্গে প্রেম হয় পিয়ার সরদারের । দুজনের শারীরিক সম্পর্ক হলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে পিয়ার সরদার বিয়ের আশ্বাস দিলে সম্প্রতি ওই শিক্ষার্থীকে গর্ভপাতও করানো হয়। এরপরই পিয়ার শুরু করে টালবাহানা।

বিষয়টি নিয়ে পিয়ারের পরিবারকে জানালে হাফিজাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় আবুল কালাম। পরে বেশ কয়েকবার মেয়েটির পরিবার মীমাংসার জন্য চেষ্টা চালায়। অবশেষে গত মঙ্গলবার দ্বিতীয়বারের মতো বিকেলে প্রতিবেশী বাড়ির উঠানে আয়োজন করা হয় সালিশ-বৈঠকের। এতে দত্তপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতাহার হোসেন, স্থানীয় মাদবর উজ্জ্বল খান, তাজেল মাদবর, জাহাঙ্গীর খাঁসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এদিকে অভিযুক্ত পিয়ার সরদার বিদেশ যাওয়ার প্রস্তুতি নেওয়ার কারণে ঘটনা অন্য খাতে নিতে মেয়েটির সঙ্গে পিয়ারের ছোট ভাই আলীর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সালিশকারীরা। বিয়ে না হলে অভিযুক্তের ১০ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়। পরে শুরু হয় হট্টোগোল। এরপর সেখান থেকে চলে যান সালিশকারীরা। এই ঘটনায় অপমানে ও ধর্ষণের ন্যায় বিচার না পাওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মেয়েটি।

শিবচর থানা সূত্রে জানা গেছে, এই ঘটনায় মেয়েটির বড়ভাই নাসির মোল্লা বাদী হয়ে শিবচর থানায় প্রধান সালিশকারী ইউপি সদস্য ও অভিযুক্ত পিয়ারসহ ১০ জনের নামে মামলা দায়ের করেছেন। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত পিয়ার হোসেন। এদিকে শুক্রবার সকালে জেলা সদর হাসপাতালে নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে।

আত্মহননকারী হাফিজার ছোট ভাই সজীব মোল্লা বলেন, দত্তপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতাহার হোসেন, স্থানীয় মাদবর উজ্জ্বল খান, তাজেল মাদবর, জাহাঙ্গীর খাঁসহ অনেকেই উপস্থিত থেকে এই সালিশ-বৈঠকের আয়োজন করে। সালিশকারীরা টাকা-পয়সা খেয়ে তাদের মত করে সিদ্ধান্ত নেয়। এটা আমরা ও আমার বোন মেনে নিতে পারিনি। তাই লজ্জায় আত্মহত্যা করেছে আমার বোন। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত সবার বিচার চাই।

শিবচরের দত্তপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতাহার হোসেন বেপারী বলেন, আমরা ৭-৮ জন সালিশীতে অংশ নিই। দুইপক্ষের কথা শুনে বিষয়টি সমাধানের চেষ্টা করি। কিন্তু মেয়েটি বলছে পিয়ারের সঙ্গে সম্পর্ক ছিল কিন্তু পিয়ারের ছোটভাই আলী দাবি করে তার সঙ্গে মেয়েটির প্রেম ছিল। এটি নিয়ে জটিলতা সৃষ্টি হলে আর সমাধান হয়নি। পরে সবাই যার যার মতো করে সালিশ থেকে চলে যাই।

আরেক সালিশকারী উজ্জ্বল খান বলেন, আমরা সালিশে সব কিছু শুনেছি। এখানে মেয়েটির সাথে পিয়ার আর ছোট ভাই আলী দুজনের সম্পর্কের কথা উঠলে বিষয়টি জটিল রূপ নেয়। তবে মেয়েটি পিয়ারের সঙ্গে সম্পর্কের কথা জোর দিয়ে জানায়। কোনো সিদ্ধান্তে যাওয়ার আগে আমরা একটু সময় নিই। এজন্য কোনো সিদ্ধান্ত না দিয়েই ওই দিনের মতো সালিশ শেষ করা হয়। কিন্তু সন্ধ্যার পর শুনি মেয়েটি আত্মহত্যা করেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন জানান, স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে। আর নিহতের ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102