ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ৪৮ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার আসামি সহ বিভিন্ন মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান ওই পাঁচ আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার ফরিদপুরের ভাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-সাকিব মিয়া (৩০), আনোয়ার মাতুব্বর (৩৫), ওবায়দুর মোল্লা (২০), বাইজিদ হোসেন বিপ্লব (৩৫) ও নারী হাসিনা বেগম। গ্রেপ্তার হওয়া সবার বাড়ি ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102