ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শায়েস্তাগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে আহত ২০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ৬৮ বার পঠিত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুটি খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর দেড়টায় উপজেলার সুতাং এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী একতা পরিবহনের একটি বাস সিলেট থেকে ময়মনসিংহের উদ্দেশে যাচ্ছিল। পথে সুতাং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়ি দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের দুদিকের খাদে পড়ে যায়। এ সময় উভয় গাড়িতে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। পরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, গুরুতর আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর পা ভাঙা অবস্থায় বাসের হেলপার হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। বাসটির উদ্ধারকাজ চলমান রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102