ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কলেজের ডিজিটাল বোর্ডে ভেসে উঠলো নিষিদ্ধ ‘ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৫৩ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় সরকারি আদর্শ কলেজের প্রশাসনিক ভবনের সামনে ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি বার্তা দেখা গেছে। তাতে ছাত্র সংগঠনটির ভয়ংকর রূপে ফেরার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) রাতে কিছু সময়ের জন্য এটি চলে। তবে ২৩ সেকেন্ডের এই ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সন্ধ্যার পর কোনো এক সময় লোহাগড়ার সরকারি আদর্শ কলেজের প্রশাসনিক ভবনের সামনে ডিজিটাল বোর্ডে হঠাৎ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নিয়ে একটি লেখা প্রচার হতে থাকে। সেখানে লেখা ছিল, ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে।’ পরে কেউ একজন সেই ২৩ সেকেন্ডের একটি ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করেছে। ঘটনা জানার পরে রাতেই কলেজ ক্যাম্পাসে আসেন লোহাগড়ার ছাত্রদলের নেতাকর্মীরা। তারা নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন।

এ বিষয়ে নড়াইল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. শাফায়েত বলেন, ‘খবরটি শোনা মাত্র কেন্দ্রে জানানো হয়েছে। তবে কে বা কাদের ইন্ধনে এমন কাজ করল তার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে লোহাগড়ার সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার রিনাকে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102