ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামীর গোপনাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৪৫ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে সোহাগ বাড়ি (৩০) নামের এক যুবকের গোপনাঙ্গ কেটে দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টায় নাসিকের ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সোহাগের গ্রামের বাড়ি বরিশালে। তিনি তার স্ত্রীকে নিয়ে হীরাঝিল এলাকায় ভাড়া থাকেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ দুই বিয়ে করেছেন। তিনি তার প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখে আসছিলেন- এমন ধারণার জেরে উভয়ের মধ্যে শুক্রবার রাতে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে দ্বিতীয় স্ত্রী ঘরে থাকা বটি দিয়ে তার স্বামীর গোপনাঙ্গ কেটে দেন। ঘটনার পর প্রতিবেশীরা সোহাগকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ আছে এমন খবরে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এসময় স্বামীর গোপনাঙ্গ কেটে দেন দ্বিতীয় স্ত্রী। তাকে গ্রেফতার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102