ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুবদলের দুপক্ষের ধাওয়া-পালটাধাওয়া, ককটেল বিস্ফোরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৪৩ বার পঠিত

মাদারীপুরের কালকিনিতে প্রভাব বিস্তার নিয়ে যুবদলের দুপক্ষের ধাওয়া-পালটাধাওয়া ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী শামীম মোল্লাসহ পাঁচজন আহত হয়েছেন।

শনিবার দুপুরে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ এলাকায় শামীম মোল্লা ও উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী শিকদার মামুনের পক্ষের মাঝে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্র জানায়, সভাপতি প্রার্থী হওয়া নিয়ে শামীম ও মামুনের পক্ষের মাঝে দীর্ঘদিন ধরে রেষারেষি চলে আসছে। এমনকি উভয়পক্ষের মাঝে মাঠে প্রভাব বিস্তার নিয়েও প্রতিযোগিতা শুরু হয়।

শনিবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মাঠে নামে শামীম ও মামুনের কর্মী-সমর্থকরা। এতে করে তাদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শামীম মোল্লা, তার কর্মী জাহিদ, সম্রাট মোল্লা, মিন্টু ঘরামীসহ পাঁচজন আহত হন।

আহত যুবদল নেতা শামীম জানান, মামুনের লোকজন আমার লোকজনকে মারধর করেছে। তবে মামুনের দাবি, পূর্বশত্রুতার জেরে এই মারামারি হয়েছে।

কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102