ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৫৯৮ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ৪৫ বার পঠিত

সিলেটে পৃথক অভিযানে সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৫৯৮ বস্তা ভারতীয় চিনির চালানসহ দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) নগরের নাইওরপুল এলাকা থেকে এসএমপির কোতোয়ালি মডেল থানা পুলিশ ট্রাক ভর্তি ২৯০ বস্তা চিনির চালান আটক করে।

পৃথক অভিযানে শাহপরান (র.) থানা পুলিশ শহরতলীর মুরাদপুর পয়েন্ট থেকে ট্রাক ভর্তি আরো ৩০৮ বস্তা চিনি আটক করে।
কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে চিনির চালানসহ আটককৃতরা হলেন- যশোর জেলার কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামের ইব্রাহিম শেখ’র ছেলে মো. হযরত আলী (৪৫) ও খুলনা জেলার ডুমুরিয়া থানার আব্দুস সবুরের ছেলে আমিনুর রহমান (২৪)।

এদিকে, শহরতলীর মুরাদপুর পয়েন্টে ট্রাক ভর্তি ৩০৮ বস্তা চিনির চালান আটক করে শাহপরান (র.) থানা পুলিশ। এসময় ট্রাকে থাকা ৩ ব্যক্তি মালামাল ফেলে পালিয়ে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, একটি ট্রাক তল্লাশি করে ২৯০ বস্তায় জব্দকৃত ১৪ হাজার ৫০০ কেজি চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য ১৭ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া অপর অভিযানে একটি ট্রাকে ৩০৮ বস্তায় ১৫ হাজার ৯২ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য ১৮ লাখ ১১ হাজার ৪০ টাকা।

জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানা হেফাজতে রাখা হয়েছে এবং আটকদের বিরেদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102