ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুর: দেয়ালে ‘সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হও’ লেখার প্রতিবাদে বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ৫০ বার পঠিত

লক্ষ্মীপুরে দেয়ালে লেখা ছিল ‘সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হও’। এ নিয়ে ছাত্র সমন্বয়কদের পরিবারসহ এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টুমচর ইউনিয়নের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

মিছিলটি সদর উপজেলার টুমচর ইউনিয়নের জনতা বাজার থেকে শুরু হয়ে টুমচর বাজার গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্র সমন্বয়ক এম ফারবেজ হোসেন ও এম এ আরিফ প্রমুখ।

জানা গেছে, সদর উপজেলার টুমচর ইউনিয়নের শিমুলতলী বাজারের একটি দোকানের দেয়ালে ‘সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হও’ লেখা ছিল। এ ঘটনার পর থেকে পরিবারের লোকজন ও এলাকার মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়।

এ ছাড়া বিভিন্ন দেওয়ালে ‘জয় বাংলা, হাসিনা আসবে, মুজিববাদ, ছাত্রলীগ আসবে’ এমন লেখায় ছেয়ে যায়। ওই এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহবুব ও লক্ষ্মীপুরের সমন্বয়ক এম ফারবেজের বাড়ি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102