ads
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত্যু বেড়ে ২৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ৮৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া প্রাণঘাতী দাবানলে মৃত্যু বেড়ে অন্তত ২৪ জনে দাঁড়িয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিকেল পরীক্ষক রোববার মৃত্যুর এই হালনাগাদ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা সতর্ক করে বলছে, ভয়াবহ এই দাবানল ছড়িয়ে পড়ার অন্যতম কারণ যে ঝড়ো বাতাস, সেই সান্তা আনা তুলনামূলক শাস্ত থাকার পর আবার বাড়তে পারে।

এ বিষয়ে আজ সোমবার ক্যালিফোর্নিয়ার আবহাওয়া কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই বাতাস ঘণ্টায় ৬০ মাইল বা ৯৬ কিলোমিটার পর্যন্ত গতি পেতে পারে।

তবে বাতাস বাড়ার আগে শহরের বিপরীত প্রান্তের সবচেয়ে বড় প্যালিসেইডস এবং ইটন এলাকার দাবানল নিয়ন্ত্রণে কিছুট অগ্রগতি হয়েছে বলে জানানো হয়েছে বিবিসির প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, আগুন নিয়ন্ত্রণে স্থানীয় দমকল কর্মীদের পাশাপাশি আরও আটটি রাজ্য এবং কানাডা ও মেক্সিকো থেকে যোগ দেওয়া কর্মীরা সহযোগিতা করছেন।

মৃতদের মধ্যে ১৬ জনকে ইটন ফায়ার জোন এবং আটজনকে প্যালিসেইডস এলাকায় পাওয়া গেছে।

শেষ খবর অনুসারে এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেসের চারপাশে তিনটি দাবানল জ্বলছে।

এর ভেতর সবচেয়ে বড় দাবানলটি ছড়িয়েছে প্যালিসেইডসে। এখানকার ২৩ হাজার একরেরও বেশি এলাকা পুড়ে গেছে এবং ১১ শতাংশ এলাকার আগুন নিয়ন্ত্রণে আছে।

ইটনের দাবানল দ্বিতীয় বৃহত্তম। এই অঞ্চলের ১৪ হাজার একরেরও বেশি এলাকা পুড়ে গেছে। নিয়ন্ত্রণে আছে ২৭ শতাংশ এলাকার আগুন। ধারণ করা হয়েছে।

রোববার বেসরকারি পূর্বাভাসকারী প্রতিষ্ঠান অ্যাকুওয়েদার দাবানলে আর্থিক ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব বাড়িয়ে ২৫০ বিলিয়ন থেকে ২৭৫ বিলিয়ন ডলারের কথা বলেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102