ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডোমারে যুবলীগ নেতা সৌরভ হোসেন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ৬১ বার পঠিত

নীলফামারীর ডোমারে ২০১২ সালে জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুর ও হামলা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সৌরভ হোসেন (৩৭) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সৌরভ ডোমার পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও চিকনমাটি ধনীপাড়া এলাকার ফারুখ হোসেনের ছেলে।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে পৌর শহরের চিকনমাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ২০১২ সালে রাজনৈতিক অস্থিরতার সময় হামলা চালিয়ে যুবলীগের নেতাকর্মীরা জামায়াতের স্থানীয় কার্যালয় ভাঙচুর করে। এ ঘটনায় দায়ের করা মামলায় সৌরভ হোসেন অন্যতম আসামি ছিলেন। তিনি পলাতক ছিলেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১২ সালে জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুরের একটি মামলার এজাহারভুক্ত আসামি সৌরভ। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102