ads
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নবীগঞ্জ থানার ওসির অপসারণ দাবিতে যুবদলের ঝাড়ু মিছিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ৫৭ বার পঠিত

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নবীগঞ্জ থানার ওসির ছবি উঠার ঘটনার জের ধরে ওসি কামাল হোসেনের অপসারণের দাবিতে নবীগঞ্জে ঝাড়ু মিছিল করেছে বিএনপি, যুবদল, ছাত্রদল ও জাসাসের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজার সামনে থেকে উপজেলা যুবদল নেতা শেখ শিপনের নেতৃত্বে ঝাড়ু মিছিল বের হয়। মিছিলটি নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

এতে উপজেলা জাসাসের সদস্য সচিব কাজী সেলিম সভাপতিত্ব করেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন তালুকদার সঞ্চালনা করেন। বক্তব্য দেন উপজেলা যুবদল নেতা শেখ শিপন মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জিল্লুর রহমান, নুর আলী, ছেরাগ আলী, রূপচাদ মিয়া, জিয়াউর রহমান, আরজু মিয়া, আলী হোসেন, উপজেলা জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুস সামাদ, যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শানুর, ইনাতগঞ্জ কৃষকদলের সভাপতি মুহিত আলী, যুবদল নেতা জাবির হোসেন লাল, আজির হাসান প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102