ads
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যৌন নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ৬৬ বার পঠিত

সিরাজগঞ্জের চৌহালীতে এক স্কুলছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরকে (৪৫) প্রাথমিক সদস্য ও দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত জেলা বিএনপির এক প্যাডে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বলেন, জুয়েল রানা ফকিরের বিরুদ্ধে ১০ম শ্রেণির এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। এরই মধ্যে চৌহালী উপজেলা বিএনপি তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কমিটি প্রাথমিকভাবে এ ঘটনার সত্যতা পায়। পরে তারা জেলা বিএনপি বরাবর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেন।

তিনি বলেন, কমিটির সুপারিশের প্রেক্ষিতে জেলা বিএনপির সভাপতি-সম্পাদকের নির্দেশে তাকে বিএনপির দলীয় প্রাথমিক সদস্য পদসহ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় ও দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করায় চৌহালী উপজেলা বিএনপির সুপারিশ অনুযায়ী আপনাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হলো। সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরের (৪৫) বিরুদ্ধে এক স্কুলছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় রোববার (১২ জানুয়ারি) রাতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরকে ৭২ ঘণ্টার মধ্যে ঘটনার বিষয়ে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশসহ একটি তদন্ত কমিটি গঠন করে উপজেলা বিএনপি।

এরপর সোমবার রাতে যৌন নির্যাতনের শিকার স্কুলছাত্রের বাবা বাদী হয়ে চৌহালী থানায় অভিযুক্ত জুয়েল রানাকে একমাত্র আসামি করে একটি মামলা করেন।

অভিযুক্ত জুয়েল রানা চৌহালী উপজেলার সম্ভুদিয়া ইউনিয়নের চরসলিমাবাদ গ্রামের আব্দুল খালেক ঝুনু ফকিরের ছেলে। তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102