ads
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহচর গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৫০ বার পঠিত

ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহচর ও আন্দোলন দমনে অর্থদাতা মনির হোসেন হাওলাদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তার মনির নিউমার্কেট থানার চাঁদনী চক বিজনেস ফোরাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র তাপসের ঘনিষ্ঠ সহচর ছিলেন। মনির বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় নিউমার্কেট থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনে শত শত শিক্ষার্থী-জনতা নিউমার্কেট থানার মিরপুর রোডের ঢাকা কলেজের সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা করে। তাদের অতর্কিত হামলায় ঢাকা কলেজের ছাত্র শামীমসহ বেশ কয়েকজন ছাত্র-জনতা ও পথচারী গুরুতর আহত হন। এ ঘটনায় ঢাকা কলেজের ছাত্র মুহাম্মদ শামীম বাদী হয়ে গত ২৪ নভেম্বর নিউমার্কেট থানায় মামলা করেন।

তালেবুর রহমান জানান, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে মনিরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে মামলার ওই ঘটনায় মনিরের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মনিরকে সাতদিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102