ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ড. ইউনূসের সঙ্গে ইতালির বিখ্যাত অপেরা গায়কের সাক্ষাৎ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৫৩ বার পঠিত

সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভার সাইড লাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইতালির বিখ্যাত অপেরা তারকা আন্দ্রেয়া বোসেলি।

বুধবার (২২ জানুয়ারি) দৃষ্টি প্রতিবন্ধী অপেরা গায়ক বোসেলি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, প্রফেসর ইউনূসের দূরদর্শী নেতৃত্ব দেশকে বদলে দেবে।

সাক্ষাৎকালে বোসেলির দল প্রফেসর ইউনূসকে আন্দ্রেয়া বোসেলি ফাউন্ডেশনের কাজ সম্পর্কে অবহিত করেন, যা সাম্প্রতিক বছরগুলোতে হাইতিসহ দরিদ্র দেশ ও সুবিধা-বঞ্চিত জনগোষ্ঠীর জন্য স্কুল নির্মাণ করেছে।

ফাউন্ডেশনের উপদেষ্টা বোর্ডে থাকা প্রফেসর ইউনূস এশিয়ার দেশগুলোতে তার দাতব্য কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান।

এ সময় বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102