ads
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুর সীমান্তে সাংবাদিকদের ওপর চোরাকারবারিদের হামলা, মামলা দায়ের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ৬০ বার পঠিত
মামলার প্রধান আসামি মাসুদ

শেরপুরের শ্রীবরদী সীমান্তে সাংবাদিকদের ওপর চোরাকারবারিদের হামলার ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা।

শুক্রবার রাতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

এর আগে, বুধবার রাতে সীমান্ত এলাকার মেঘাদল বাজারে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার রাতে এক বালু দস্যুকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা করা হয়।

হামলার শিকার সাংবাদিকরা হলেন- শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মনিরুজ্জামান রিপন এবং দেশ রূপান্তরের শেরপুর জেলা প্রতিনিধি শফিউল আলম সম্রাট।

স্থানীয়রা ও মামলা সূত্রে জানা যায়, শেরপুরের শ্রীবরদী সীমান্তে প্রায় প্রতিদিনই অবৈধভাবে বালু উত্তোলন, বালুর ট্রাকে মাদক বহনসহ নানা অপকর্মের খবর পাওয়া যায়। এনিয়ে ঘটনার সত্যতা জানতে বুধবার ওই চারজন সাংবাদিক একটি প্রাইভেটকার নিয়ে শ্রীবরদী সীমান্ত এলাকায় খবর সংগ্রহ করতে যান। খবর সংগ্রহ শেষে রাতে ফেরার পথে সীমান্ত এলাকা শয়তান বাজার (মেঘাদল বাজার) মোড়ে তাদের প্রাইভেটকারের গতিরোধ করেন স্থানীয় বালু দস্যু মাসুদ, আলামিনসহ ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্রধারী চোরাকারবারি।

এসময় তাদের প্রাইভেটকার ভাংচুরের পাশাপাশি সীমান্ত এলাকায় সারাদিনের সংগ্রহ করা সংবাদ নষ্ট করতে তাদের সাথে থাকা একটি ক্যামেরা ও একটি মোবাইল ভেঙে ফেলা হয়। এক পর্যায়ে চোরাকারবারিরা অস্ত্র উঁচিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং সাংবাদিকদের আটক করে রাখে।

পরে শ্রীবরদী থানা পুলিশ ও ডিবি পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসলে চোরাকারবারিরা মোটরসাইকেল এবং দৌড়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়।

শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল বলেন, আমাদের কাছে তথ্য ছিলো শ্রীবরদী সীমান্তে রাত নামলেই অবৈধ বালুর গাড়িতে মাদক পাচার হয়। আমরা সেখানে গিয়ে এটার সত্যতা পেয়েছি এবং ভিডিও ধারণ করেছি। সীমান্ত এলাকার গডফাদার বালু দস্যু মাসুদ ও তার বাহিনী প্রতিরাতেই মেঘালয় সীমান্ত ছুঁই ছুঁই এলাকা থেকে ইজারা বহির্ভূতভাবে বালু উত্তোলন ও মদ-ফেনসিডিল পাচার করে থাকে। ট্রাকে মাদক পাচারকালীন সময়ে ভিডিও ধারণ করলে চোরাকারবারিদের ক্রোধে শিকার হতে হয়।

অভিযুক্ত মাসুদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, আমি খবর পেয়ে পুলিশ এবং সীমান্ত এলাকায় টহলে থাকা ডিবিকে পাঠিয়ে তাদেরকে উদ্ধার করি। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102