ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

`ছাত্রলীগের কারণে ধ্বংস হয়ে গেছে হাজারও শিক্ষাপ্রতিষ্ঠান’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৬৩ বার পঠিত

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, গত ১৫ বছর দেশে একটি স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল। তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে।

তিনি বলেছেন, সর্বশেষ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া জয়নদ্দীন মাতুব্বর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শামা ওবায়েদ এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার ভাবতে কষ্ট হয় যে, আমার দেশের ছেলে-মেয়েদের বই তৈরি হয় অন্য দেশে। কারণ তখন নতজানু স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল। তারা দেশের ছেলে-মেয়েদের গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি। শুধু তাই নয়, সাধারণ জনগণ থেকে শুরু করে শিক্ষক, সাংবাদিক, ডাক্তার ও রাজনীতিবিদসহ সবাইকে হাসিনার রোষানলে পড়তে হয়েছে। কেউ মুখ খুলতে পারেনি। কথা বললে, খুন, গুম ও নির্যাতন করা হয়েছে।

নুরুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল, সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102