ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় যুব মহিলা লীগ নেত্রী জেসমিন পারভীন জলি গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৮ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় যুব মহিলা লীগের নেত্রী ও খুলনা সিটি করপোরেশনের সংরক্ষিত ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকের জেসমিন পারভীন জলিকে (৫৭) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে খুলনার লবনচরা থানাধীন মোল্লাপাড়া মেইন রোড তার স্বামীর বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারের বিষয় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর সোয়া ১টার দিকে লবনচরা থানাধীন মোল্লাপাড়া মেইন রোড, হোল্ডিং নং ৯০/১২ এর বাসায় অভিযান চালিয়ে অ্যাডভোকের জেসমিন পারভীন জলিকে গ্রেপ্তার করা হয়। তিনি সাবেক খুলনায় সংরক্ষিত আসনের কাউন্সিলর ছিলেন। এছাড়া ওয়ার্ড যুবলীগের মহিলা নেত্রী ছিলেন। তার স্বামী মো. খায়রুল আলমের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, জেসমিন পারীভন জলির খুলনা সদর থানার মামলা নং-২৪, তারিখ-২১/০৯/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৩/১৪৭/১৪৮/৩২৩/৩২৫/৩০৭/১১৪/৫০৬ তৎসহ ১৯০৮ সনের বিষ্ফোরক দ্রব্য আইনের ৩/৪ এর এজাহারনামীয় আসামি। এছাড়া গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগিতায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন।

জানা গেছে, ২০২৩ সালে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত ১০ নং ওয়ার্ডে কাউন্সিরর পদে প্রার্থী ছিলেন অ্যাডভোকেট জেসমিন পারভীন জলি। ওই নির্বাচনে তিনি বিজয়ীও হন। যুব মহিলা লীগের নেত্রী হিসেবে তিনি খুলনার আদালতের পিপি ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102