ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে ইটভাটায় অভিযান, ১৭ লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৮ বার পঠিত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় চারটি ইটভাটার মালিককে ১৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন এ জরিমানার আদেশ দেন।

এসব তথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান।

তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় ও জেলা প্রশাসন চাঁদপুরের যৌথ উদ্যোগে অভিযান করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে হাজীগঞ্জ উপজেলার রায়চো এলাকার মেসার্স অনি ব্রিকসের মালিককে ৪ লাখ টাকা, মেসার্স সেলিম ব্রিকসের মালিককে ৪ লাখ টাকা, মেসার্স রনি ব্রিকস-২ এর মালিককে ৫ লাখ টাকা এবং মেসার্স মার্ক ব্রিকসের মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, ইটভাটা সমূহে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লংঘন করে ইটভাটা পরিচালনা করায় চারটি ইটভাটাকে মোট ১৭ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102