ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেব না: রিজভী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৩ বার পঠিত
রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের নানা কাজ নিয়ে সমালোচনা করলেও ইউনূস সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না।

শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জিএম রাজিব হোসেনের ‘দ্রোহের গ্রাফিতি; চব্বিশের গণঅভ্যুত্থান’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বিপ্লবের পক্ষ শক্তির অনেক বিষয়ে আমরা সমালোচনা করি। অন্তর্বর্তী সরকারের নানা কাজ নিয়েও আমরা সমালোচনা করি এবং করবো। তারপরও ইউনূস সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না।

রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর ভারত সরাসরি হস্তক্ষেপ চালাচ্ছে। তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এই পর্যন্ত ঠিক ছিলো। কিন্তু বাংলাদেশের স্থিতিশীলতা নষ্টে উস্কানি দেওয়ার জন্য এখন তারা হাসিনাকে স্বাধীনতা দিচ্ছে। শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশে যে প্রতিক্রিয়া হচ্ছে ভারত আবার তার পক্ষে অবস্থান নিচ্ছে। একটি স্বাধীন দেশের ওপর আরেকটি স্বাধীন দেশের এমন হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

বিশেষ অতিথির বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সম্মিলিত পেশাজীবি পরিষদের মহাসচিব কাদের গণি চৌধুরী, আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, মাসিক সরগম পত্রিকার সম্পাদক কাজী রওনক হোসেন প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102