ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্র-জনতার আন্দোলনে হামলা: নিষিদ্ধ সংগঠনের নেতা রাজু গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৫ বার পঠিত

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলি করে হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রাজু আহম্মেদকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে প্রিজনভ্যানে করে ঢাকার আদালতে পাঠানো হয়।

রোববার বিকালের দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বুড়িরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজু ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ও আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা যায়। তিনি আশুলিয়ার ভাদাইল এলাকার মো. চাঁন মিয়ার ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির আরও জানান, রাজু আহম্মেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রত্যক্ষভাবে একাধিক হত্যার ঘটনায় নেতৃত্ব দিয়েছেন। তার বিষয়ে পর্যালোচনা করে একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়- কোথাও হেলমেট পরিহিত দেশীয় অস্ত্রসহ, কোথাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ করেছেন। মাথায় হেলমেট পরে সক্রিয় ভূমিকা পালন করেন রাজু।

আশুলিয়া থানার ওসি নূর আলম সিদ্দিকী বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সরাসরি নেতৃত্ব দিয়েছেন। এ বিষয়ে একাধিক তথ্য ও ভিডিও ফুটেজ মিলেছে। তাকে আজ বিকালেই ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102