ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ খান গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৪ বার পঠিত

হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, আবদুল মজিদ খানের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে সেসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে রাত সোয়া ১০টায় হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমান
বলেন, হবিগঞ্জ জেলা পুলিশের একটি দল রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আবদুল মজিদকে সেখান থেকে এনে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।

নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, আবদুল মজিদ খান ফার্মেগেট এলাকায় তার ছেলের বাসায় আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আবদুল মজিদ খান হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চারবারের সাবেক সংসদ সদস্য। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102